Views Bangladesh Logo

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: আদালত

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

এছাড়া ৩০ দিনের মধ্যে কার্যকর পদেক্ষপ নিতেও নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব ও ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে।

একইসাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ