Views Bangladesh Logo

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


এর আগে, মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন নুসরাত তাবাসসুম।


নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছিল ইসি। আগামী ১২ মে অনুষ্ঠিতব্য সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে তার কাগজপত্র জমা দিয়েছিলেন।


একই ধরণের জটিলতার কারণে এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ