Views Bangladesh Logo

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

রাষ্টপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বেঞ্চ, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান, রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এই রিট হাইকোর্টে দায়ের করা হয়েছিল রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের আইনি নোটিশ পাঠান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ