Views Bangladesh Logo

ইশরাককে মেয়র পদে শপথ না পড়াতে করা রিটের আদেশ বুধবার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওইদিন দুপুর সাড়ে ১২টায় এই বিষয়ে শুনানি ও আদেশ হবে।

মঙ্গলবার (২০ মে) রিটটির ওপর শুনানি শেষ হয়। হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হয়।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ