Views Bangladesh Logo

রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা নিয়ে হাইকোর্টের রুল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রপতি নীতিমালা ছাড়া দোষী ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

সোমবার (৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

এ ছাড়া, দোষী ব্যক্তিদের ক্ষমা প্রদানের ক্ষেত্রে নীতিমালা থাকা উচিত কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবীর রকি।

এর আগে, বিচার বিভাগীয় সংস্কার কমিশন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমা করার রাষ্ট্রপতির একক ক্ষমতা সীমিত করতে একটি বোর্ড গঠনের সুপারিশ করেছিল।

চলতি বছরের ৫ জানুয়ারি কমিশন প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়। ২০ জানুয়ারি রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

রিট আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানান।

তিনি বলেন, আগের সরকারের সময়ে দণ্ডিত হত্যাকারীদের ক্ষমা করার ঘটনা ঘটেছে, যা এই ক্ষমতার অপব্যবহার।

এ মামলায় মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংসদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ