Views Bangladesh Logo

ছাত্রলীগের ইডেন শাখার সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।

মামলার নথি অনুযায়ী, জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। পরে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয় এবং বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তবে কোন মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ