Views Bangladesh Logo

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরে দাঁড়ানোর নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম থেকে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) সরে যাওয়ার নির্দেশ দিলেন হাইকোর্ট।

সেই সঙ্গে মামলার তদন্ত তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ছয় মাসের মধ্যে টাস্কফোর্সকে একটি প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা থানায় মামলা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ