সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ছয়মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত ছয়মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জোড়া খুনের ঘটনায় ছয় সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের পূর্ণাঙ্গ রায়ে এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
১২ বছর ধরে নিষ্পত্তি না হওয়া মামলাটি তদন্তে গত ৩০ সেপ্টেম্বর টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশও দেন উচ্চ আদালত।
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১১৪তম বারের মতো পিছিয়ে ১৮ নভেম্বর ধার্য করেছেন বিচারিক আদালত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে