হাভার্টজের গোলে সমতায় ফিরল জার্মানি
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরেছে জার্মানি। ৫৪তম মিনিটে কাই হাভার্টজের গোলে ১–১ সমতা এনেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের ৪২তম মিনিটে হুলিও এনসিসোর গোলে পিছিয়ে বিরতিতে গিয়েছিল জার্মানি। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে হাভার্টজ গোল করে ম্যাচে সমতা ফেরান।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে জার্মানি। অন্যদিকে লিড হারালেও পাল্টা আক্রমণে ফের এগিয়ে যাওয়ার সুযোগ খুঁজছে প্যারাগুয়ে।
রাউন্ড অব ৩২-এর এই লড়াইয়ে নির্ধারিত সময়ের বাকি অংশে যে দল জয়সূচক গোল করতে পারবে, তারাই জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে।
মতামত দিন