হাতিরপুল বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থল নিউ মার্কেট থানাতে পড়েছে। তবে আমরাও খোঁজ রাখছি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে ধোঁয়া রয়েছে।’
মতামত দিন