Views Bangladesh Logo

দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান হাসনাতের

 VB  Desk

ভিবি ডেস্ক

'জুলাইয়ের ফ্যাঁসিবাদবিরোধী' সব শক্তিকে বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।বিরাজমান পরিস্থিতিতে ফের ঐক্যেরও ডাক দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে হাসনাত বলেন, ‘জুলাইয়ের ফ্যাঁসিবাদবিরোধী সব শক্তির প্রতি আহ্বান, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং পতিত ফ্যাঁসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘মনে রাখবেন, আওয়ামী ফ্যাঁসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছেন। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছেন।’

তিনি বলেন, ‘আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাঁসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড-বিখণ্ড হলে পতিত ফ্যাঁসিবাদ ও তার দেশি-বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে'।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাঁসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম।দেশ ও জাতির জন্যই এবার আমাদের এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই'।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ