Views Bangladesh Logo

সেই জার্সি পরেই শপথ নিতে গেলেন হাসনাত আবদুল্লাহ

সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে চাপিয়েই সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।

গত ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ