ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন।
এদিকে সারা দেশে ১৭ বছর পর ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে