Views Bangladesh Logo

সন্ধ্যায় শপথ নেবে নতুন মন্ত্রীসভা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভা শপথ নেবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ নেওয়ার পর তাদের দায়িত্ব বণ্টন করে দিবেন প্রধানমন্ত্রী।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

তিনি আরও বলেন, বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ উপলক্ষে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন।

গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

এদিকে নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। অপরদিকে প্রথমবারের নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ১৪ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ