Views Bangladesh Logo

হাসিনা-বাইডেনের সাম্প্রতিক বৈঠক দৃঢ় সম্পর্কের প্রমাণ: তথ্যমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠক দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,“ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক ভালো হচ্ছে। তাই নতুনভাবে কার্যকর হওয়া মার্কিন ভিসা নীতি নিয়ে কারো খুশি হওয়ার কোনো কারণ নেই।”

সরকার ভিসা নীতি নিয়ে চিন্তিত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “ভিসা নিষেধাজ্ঞা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যারা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেয়। তাই সরকার এ নিয়ে চিন্তিত নয়।”

শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ বলেন। তিনি বলেন, “আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সরকার বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায়। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকের অনুপস্থিতিতেও কোনো সমস্যা হবে না।”



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ