দেশ ছাড়লেন শেখ হাসিনা
সরকার পতনের এক দফা দাবিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৫ অগাষ্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারযোগে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দাবির প্রতি সাড়া দিয়ে চলমান কারফিউকে উপেক্ষা করে রাজপথে নেমেছে লাখো মানুষ। সবাই ঢাকার শাহবাগে জড়ো হচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে