Views Bangladesh Logo

উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ভূমি, বিমান ও পর্যটন বিষয়ক সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে দাফন করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসান আরিফের মেয়ে কানাডা থেকে ২২ ডিসেম্বর (রবিবার) দেশে ফিরবেন। প্রয়াত উপদেষ্টাকে ২৩ ডিসেম্বর (সোমবার) দাফন করা হবে।’

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ