হ্যারি কেইন আমার বিয়েটা ঠেকাতে পারল না: আর্জেন্টিনার জয়ের পর পরীমনি
আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে দেওয়া ঘোষণার পর ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরও মজার একটি পোস্ট করেছেন তিনি।
ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’ পোস্টের সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়েই এতে হাজারো প্রতিক্রিয়া ও শেয়ার জমা হয়। তবে মন্তব্যের অপশন বন্ধ রেখেছিলেন এই অভিনেত্রী।
আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আবারও ফেসবুকে রসিকতা করে পরীমণি লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’
পরীমণীর এই পোস্টকে সামাজিক মাধ্যমে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখছেন। ফুটবল নিয়ে তিনি বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বড় টুর্নামেন্ট চলাকালে প্রায়ই মজার মন্তব্য করেন।
ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। পরে ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে এককভাবেই জীবনযাপন করছেন পরীমণি। একই সঙ্গে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
মতামত দিন