Views Bangladesh Logo

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। হরিণী অমরাসুরিয়া প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।

অমরাসুরিয়া হলেন দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও। তার রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি, তিনি সিনিয়র লেকচারার হিসেবে শ্রীলঙ্কার ওপেন ইউনিভার্সিটির সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, অমরাসুরিয়া লিঙ্গ বৈষম্য, বেকারত্ব, শিশু সুরক্ষা এবং দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বাম জোটের নেতা অনুড়া কুমার দিশানায়েকে জয়ী হয়েছেন এবং দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এরপর থেকেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীনেশ গুণবর্ধন।

৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নেতা তথা রাষ্ট্রপতি অনুড়া কুমার দিশানায়েকে চারজনের মন্ত্রিসভা গঠন করেছিলেন। এর মধ্যে অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও বিনিয়োগ মন্ত্রীর দপ্তর দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ