দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত
সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পেয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। সংস্কৃতিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পদক পেয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই প্রাপ্তির অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বরেণ্য এই ব্যক্তি।
ফেসবুক পোষ্টে হানিফ সংকেত লিখেছেন, ‘এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের এ অনুভূতি প্রকাশ করেন হানিফ সংকেত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে