সিরাজগঞ্জে এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকালে দুর্গানগর গ্রামের একটি মেহগনি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম (৪৫) দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি সোনার বাংলা নামক একটি স্থানীয় এনজিওর পরিচালকের দায়িত্বে ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘স্থানীয়রা দুর্গানগর গ্রামের একটি গাছের সঙ্গে আরিফুল ইসলামের মরদেহ ঝুলতে দেখে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, 'তাৎক্ষণিক মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।'
মতামত দিন