Views Bangladesh Logo

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) দুপুরে ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানা গেছে।

হিল্লোলের স্ত্রী ও স্কয়ার হাসপাতালের কর্মকর্তা অনুভা ম্রং বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আমি হাসপাতালে চলে যাই। তখন সে শোয়া অবস্থায় ছিল। পাশের কক্ষে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। সাড়ে ১০টার দিকে বড় মেয়েকে ফোন করে তার বাবাকে দেখতে বলি। ওই সময় মেয়ে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে হিল্লোল। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু দিন ধরে আর্থিক কারণে হতাশাগ্রস্ত ছিলেন হিল্লোল। প্রতিদিনই আদালতে যেত কিন্তু যথাযথ কাজ না পাওয়ায় অস্বস্তিতে ছিল। তবে সে আত্মহত্যা করতে পারে, এটা বিশ্বাস হচ্ছে না।’

এ ব্যাপারে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, হিল্লোল রাতে ঘুমের ওষুধ খেতেন বলে জানা গেছে। তার স্ত্রী থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন হিল্লোল রেমা। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামের মৃত লিডিং স্টোন রেমার ছেলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ