মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ থাকে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরিত হয়।
ঘটনার পর কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর জানান, বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য ভোট বন্ধ ছিল, তবে বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা ভোট দিচ্ছেন।
সদর থানার ওসি মমিন আলী বলেন, ঘটনার পর কেন্দ্রে আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে। এদিকে পুলিশ সুপার মো. মিনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে