Views Bangladesh Logo

৩ হাজার ৩০০ কোটি টাকায় বিক্রির পথে হামজা চৌধুরীর লেস্টার সিটি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি আবারও মালিকানা বদলের পথে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমান মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার ক্লাবটি প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডে বিক্রি করতে চায়, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৩০০ কোটিরও বেশি।

২০১০ সালে ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টারের মালিকানা নেওয়ার পর ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সোনালি অধ্যায় শুরু হয়। ২০১৫–১৬ মৌসুমে ক্লদিও রনিয়েরির অধীনে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। পরে ২০২১ সালে তারা প্রথমবারের মতো এফএ কাপও জেতে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটির পারফরম্যান্স ও আর্থিক অবস্থার অবনতি হয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২৪ দলের মধ্যে ২৩তম হয়ে লেস্টার লিগ ওয়ানে নেমে যায়। আর্থিক অনিয়মের দায়ে মৌসুমে ছয় পয়েন্টও কাটা হয়েছিল তাদের।

২০১৮ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাইয়ের মৃত্যুর পর থেকে ক্লাবটি আগের স্থিতিশীলতা ধরে রাখতে পারেনি। এখন নতুন বিনিয়োগকারীর কাছে ক্লাবটি বিক্রির প্রস্তুতি চলছে, যদিও লেস্টার সিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ