Views Bangladesh Logo

লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী হচ্ছেন হামজা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। এর মধ্য দিয়ে ইংলিশ ক্লাব লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে ২৮ বছর বয়সী এই ফুটবলারের।

এর আগে ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। ওই মৌসুমে ক্লাবটির হয়ে ১৬টি ম্যাচ খেলেন তিনি। এবার স্থায়ী চুক্তিতে আবারও ব্রামল লেনে ফিরছেন বাংলাদেশের এই তারকা।

লেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ২১ বছর ক্লাবে কাটানোর পর হামজা চৌধুরী স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন। এর আগে ধারে ক্লাবটির হয়ে ২০২৪-২৫ মৌসুমে ১৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। হামজার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনাও জানিয়েছে লেস্টার।

ছোটবেলায় লেস্টারের একাডেমিতে যোগ দেন হামজা। ক্লাবটির মূল দলের হয়ে মোট ১৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। লেস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন এই মিডফিল্ডার।

হামজার এই দলবদর বাংলাদেশের ফুটবলের জন্যও তাৎপর্যপূর্ণ। ইংল্যান্ডের লাফবরায় জন্ম নেওয়া হামজার মা বাংলাদেশি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার পর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি।

২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর জাতীয় দলের হয়ে ১০টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ