Views Bangladesh Logo

ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ হামাসের

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ককে ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরের আমন্ত্রণ জানিয়েছে হামাস। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের বোমায় ক্ষতবিক্ষত গাজা দেখতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানান।

হামাসের বৈরুতপ্রবাসী নেতা ওসামা হামাদান এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা তাকে গাজায় সফরের আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আমাদের আমন্ত্রণ রক্ষা করে গাজা সফরে আসেন, তাহলে নিজ চোখেই দেখতে পাবেন এই উপত্যকার বাসিন্দাদের লক্ষ্য করে কী নির্মম, ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।'

প্রসঙ্গত, সোমবার ইসরায়েল সফরে গিয়েছিলেন মার্কিন এই ধনকুবের। ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের পাশাপাশি গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইরেজ সীমান্তও পরিদর্শন করেন তিনি। গত ৭ অক্টোবর এই সীমান্ত দিয়েই হামলা চালিয়েছিল হামাস যোদ্ধারা।

ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন মাস্ক। সেখানে তিনি বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো এবং হত্যার উসকানি দেয় এমন সব প্রোপাগান্ডা বন্ধে তার পক্ষে যা যা করা সম্ভব সবই করবেন তিনি।'

ইসরায়েল সফরে গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে মাস্ক বলেছেন, ফিলিস্তিনের সব অঞ্চলকে মৌলবাদী শক্তির প্রভাবমুক্ত করা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ