গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত
গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ২৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস শাসিত ফিলিস্তিনি উপত্যকা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
মন্ত্রণালয়টির হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ ‘আরও অনেক মাস’ ধরে চলতে পারে।
ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান চালাতে যাচ্ছে বলে খবর হয়েছে। এর মধ্যে ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার তারা গাজার শতাধিক স্থানে হামলা চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, বুধবারের প্রথম কয়েক ঘণ্টায় গাজা ভূখণ্ডজুড়ে বড় ধরনের অনেক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ওই দিন গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায়। তাদের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক। এ সময় হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে গাজায় নেন। তবে পরে সপ্তাহব্যাপী এক যুদ্ধবিরতির সময় ইসরায়েলে বন্দি দুই শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয় হামাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে