Views Bangladesh Logo

হামাসের হাতে বন্দি থাকা ৮ জিম্মির মুক্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

যুদ্ধবিরতি সপ্তম দিনে আট জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি প্রাপ্ত এসব জিম্মির মধ্যে উরুগুয়ে, মেক্সিকো এবং রাশিয়ার দ্বৈত নাগরিকও রয়েছে। এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দেশ কাতার শুক্রবার (১নভেম্বর) একথা জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ আটজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে দুইজন নাবালক এবং ছয় জন নারী রয়েছে।’

তিনি আরো বলেন, গাজায় বন্দি থাকা মোট ১০জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ৩০ নাগরিককে ইসরাইয়েল কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে গতকাল মুক্তি পাওয়া দুই রাশিয়ার নাগরিক অন্তর্ভূক্ত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ