Views Bangladesh Logo

যুদ্ধবিরতির ‘নতুন’ শর্তাবলীও প্রত্যাখ্যান করল হামাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিস্তিনি সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন শর্তাবলী প্রত্যাখ্যান করেছে।

কাতারে ইসরায়েলের সাথে দুদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নতুন এ প্রস্তাব উত্থাপন করলে শুক্রবার (১৬ আগস্ট) হামাস তা প্রত্যাখ্যান করে।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষিতে তা বন্ধে আন্তর্জাতিক চাপ তীব্র হয়েছে।

এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আগের যে কোন সময়ের তুলনায় আমরা এখন যুদ্ধবিরতির অনেক কাছাকাছি।”

গত মে মাসে বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরা সম্ভব হয়নি।

যুদ্ধবিরতিতে হামাসকে যেসব শর্ত অন্তর্ভূক্ত করতে চাপ দেয়া হচ্ছে তা হলো মিসর সীমান্ত বরাবর গাজায় ইসরায়েলি সৈন্যের উপস্থিতি, ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিুন বন্দিদের ছেড়ে দেয়ার বিষয়ে তেলআবিবের ভেটো দেয়ার অধিকার এবং কিছু বন্দিকে গাজায় ফেরত না পাঠিয়ে বরং অন্যত্র নির্বাসন দেয়া।

কিন্তু হামাস এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিতে হামাসকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ