Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলের ১ ঘন্টার হামলায় ৫০ জনের প্রাণহানি

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলের এক ঘণ্টার ব্যাপক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। মঙ্গলবার রাতে এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন শহীদ হয়েছে।’

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘সামরিক বাহিনী সোমবার হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। দিনটি হামাসের জন্য ‘বড়’ ক্ষতির দিন ছিল।’

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী শনিবার তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইয়েলর ব্যাপক বিমান ও কামান হামলায় ইতোমধ্যে গাজায় দুই হাজারেরও বেশি শিশু এবং ১৪০০ নারীসহ ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ