Views Bangladesh Logo

ইরানে ইহুদিবাদী হামলায় হামাস নেতা হানিয়া নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রানে ইহুদিবাদী হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইরানের অভিজাত বিপ্লবী গার্ড পৃথক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

হানিয়াহের মৃত্যুতে ইসলামপন্থী দলটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এ ব্যাপারে হামাস যোদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে আজ ভোরে ইহুদিবাদীরা তার সদর দপ্তরে হামলা চালালে হানিয়া নিহত হন। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

এতে আরও বলা হয়, হামলায় হানিয়ার এক দেহরক্ষী নিহত হন

এদিকে ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে বলেছে, ‘শীঘ্রই হানিয়ার হত্যার তদন্ত করা হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ