Views Bangladesh Logo

বাসে ৭ দিনই অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন শিক্ষার্থীরা

খন থেকে দেশের সব মহানগরে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সেমিনারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সেমিনারে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন। ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।  এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।

গত মাসে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সাইফুল আলম।

বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ