২০২৭ সালের হজযাত্রীদের বিমানভাড়া কমাল সরকার, হজ প্যাকেজ ঘোষণা
আগামী ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমিয়েছে সরকার। এ বছর প্রতিজনের বিমানভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ থাকবে। যার মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ -এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ হবে ৫ সাড়ে ১৩ হাজার টাকা।
তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। এর পাশাপাশি, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
মতামত দিন