খরচ কমিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা
২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এক্ষেত্রে সরকারিভাবে এবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ধর্ম বিষয়ক উপদেষ্টা মো. খালিদ হোসেন হজ প্যাকেজ ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, প্যাকেজ-১-এ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এর জন্য ৫ লাখ ৭৫ লাখ ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই হিসাবে প্যাকেজ-১-এ সরকারি ভাবে হজের খরচ কমেছে এক লাখ ৯ লাখ ১৪৫ টাকা এবং প্যাকেজ ২-এ খরচ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।
বেসরকারি হজ অপারেটররা একটি প্যাকেজ দেবে। এই প্যাকেজের খরচ হবে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে