Views Bangladesh Logo

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী ১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


মন্ত্রী বলেন, ‘দু-এক দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। এবার ফ্লাইটে কোনো জটিলতা হবে না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ