Views Bangladesh Logo

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দশম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি জানান, প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের নির্ধারিত টাইমলাইন অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ