Views Bangladesh Logo

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর লালবাগ থানায় করা আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাকে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মহানগর হাকিম শাহিন রেজার আদালতে হাজী সেলিমকে হাজির করে গ্রেপ্তারের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দেন।

এ ছাড়াও একই মামলায় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বকশিবাজার আলিয়া মাদরাসার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ ও যুবলীগ গুলি চালালে ফজলুল করিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলির নির্দেশ দেন এই দুই আসামি। পরে আহত ব্যক্তি নিজেই গত ২৬ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় এই হত্যাচেষ্টা মামলা করেন। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি হাজী সেলিম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ