জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেলের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। এছাড়া আরও আছেন নতুন দুই মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ঘোষণা অনুযায়ী, নবনিযুক্ত এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে