Views Bangladesh Logo

বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ নিয়োগের ঘোষণা দেয় বোর্ড।

জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন এবং বিষয়টি আগেই বিসিবিকে অবহিত করেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজতে শুরু করে বোর্ড।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শেষ পর্যন্ত হাবিবুল বাশারকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেলেও দীর্ঘ অভিজ্ঞতার বিবেচনায় তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ