Views Bangladesh Logo

হাবিব ওয়াহিদের ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ কনসার্ট স্থগিত

হেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’, যেখানে পারফর্ম করার কথা ছিল হাবিব ওয়াহিদসহ আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পীর। তাদের মধ্যে ছিলেন আহমেদ হাসান সানি, সংজোন এবং ব্ল্যাক জ্যাংয়ের মতো শিল্পীরাও।

তবে হঠাৎ করেই কনসার্ট স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ফেসবুক বিবৃতিতে তারা জানায়, ‘প্রিয় অতিথি, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেয়া হবে’।

অনলাইন ই-টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ