মাইক্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হাবিব ওয়াহিদ
বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’ তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিব ওয়াহিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাবিব ওয়াহিদ বলেন, মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমার দৈনন্দিন পছন্দের সঙ্গেও মিলে যায়। আশা করি আমার ভক্তরাও এই অংশীদারিত্ব উপভোগ করবেন।
মাইক্লো বাংলাদেশের পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, মাইক্লো শুরু থেকেই গুণগত মান, আরাম এবং আধুনিক ফ্যাশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের সঙ্গে তার দৃঢ় সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও জানান, চলতি বছর থেকেই মাইক্লো নতুন নতুন ডিজাইন ও ফাংশনাল পণ্য বাজারে আনতে যাচ্ছে। গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তার ভাষায়, মাইক্লো মানেই গ্রাহকদের জন্য সবসময় কিছু বাড়তি পাওয়ার সম্ভাবনা।
মাইক্লো বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব বলেন, হাবিব ওয়াহিদ স্বকীয়তা ও সহজ স্টাইলের প্রতীক, যা মাইক্লোর মূল ব্র্যান্ড মূল্যবোধকে তুলে ধরে। এই অংশীদারিত্ব মাইক্লোর জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাবিব ওয়াহিদের সঙ্গে এই সহযোগিতা মাইক্লো ব্র্যান্ডে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা যোগ করবে। একই সঙ্গে আরামদায়ক, সহজ ও দৈনন্দিন পোশাকের একটি আধুনিক লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় মাইক্লো বাংলাদেশ।
মতামত দিন