Views Bangladesh Logo

এবার হালান্ডের বজ্রাঘাত, আইভরি কোস্টকে কাঁদিয়ে আবারও এগিয়ে নরওয়ে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপের নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের গোলে আবারও লিড নিয়েছে নরওয়ে। মঙ্গলবার গভীর রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ৩২-এর লড়াইয়ে ৮৬তম মিনিটে হালান্ডের দুর্দান্ত ফিনিশিংয়ে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্ক্যান্ডিনেভিয়ানরা।

ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে ৩৯তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস থেকে আন্তোনিও নুসা বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে আইভরি কোস্টের জালে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে আইভরি কোস্ট। সেই চেষ্টার পুরস্কার আসে ৭৪তম মিনিটে। দলীয় দৃষ্টিনন্দন এক আক্রমণ থেকে আমাদ দিয়ালো গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। সমতার পর ম্যাচের গতি পুরোপুরি আইভরি কোস্টের দিকেই ঝুঁকে পড়ে এবং তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।

তবে শেষ হাসি হাসেন আর্লিং হালান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে অল্প জায়গা পেয়েই সতীর্থের বাড়ানো নিখুঁত পাস নিয়ন্ত্রণে এনে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান নরওয়ের এই গোলমেশিন। তার দুর্দান্ত ফিনিশিংয়ে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে এবং ডালাস স্টেডিয়ামে উপস্থিত আইভরি কোস্টের সমর্থকদের স্তব্ধ করে দেন তিনি।

ম্যাচের বাকি সময় সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আইভরি কোস্ট। কিন্তু নরওয়ের সংগঠিত রক্ষণ এবং গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি আফ্রিকার দলটি।

পুরো ম্যাচে আইভরি কোস্ট বলের দখল ও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে দারুণ ফুটবল খেললেও রক্ষণে কয়েকটি ছোট ভুলই তাদের বড় মূল্য দিতে হয়েছে। অন্যদিকে নরওয়ে তুলনামূলক কম সুযোগ সৃষ্টি করেও সেগুলো কাজে লাগিয়ে কার্যকর ফুটবল উপহার দিয়েছে। বিশেষ করে আন্তোনিও নুসা ও আর্লিং হালান্ডের নিখুঁত ফিনিশিংই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।

এই জয়ে নরওয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর আইভরি কোস্টের সামনে ম্যাচে ফেরার জন্য যোগ করা সময়ে অলৌকিক কিছু করে দেখানো ছাড়া আর কোনো পথ খোলা নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ