রাজধানীতে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।
তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে