বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর
নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২) আজ বৃহস্পতিবার নিজের বিয়ের দিনও ভোট দিতে গেছেন। বিয়ের ব্যস্ততার মধ্যে তিনি সকাল–দুপুর ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে হাজির হয়ে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন।
সামিউল বলেন, ‘আগে ভোট, পরে বিয়ে। ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। প্রতিজ্ঞা করেছিলাম আগে ভোট দেব, তারপর বিয়ে করব।’ তিনি উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মনজুরুল ইসলামের ছেলে।
কেন্দ্রে উপস্থিত ভোটার ও প্রতিবেশীরা নতুন বরকে শেরওয়ানি ও পাগড়ি পরে ভোট দিতে দেখে উচ্ছ্বসিত হন। তারা বলেন, ‘সামিউল সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। তার মতো যুবককে দেখে আমাদেরও ভোট দেওয়ার উৎসাহ ও দায়িত্ববোধ বেড়ে গেছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে