Views Bangladesh Logo

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি: শিক্ষা মন্ত্রণালয়

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালু করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারি পদ্ধতিই বহাল থাকছে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর করা হয়। পরে ২০২১ শিক্ষাবর্ষে করোনা মহামারির কারণে সব শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি চালু হয়, যা পরবর্তী সময়েও অব্যাহত ছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ