দেশের আর্থিক খাতে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। তিনি বলেন, আর্থিক খাতকে আরও স্বচ্ছ, স্থিতিশীল ও বাজারভিত্তিক করতে সরকার হস্তক্ষেপমুক্ত নীতিতে এগোচ্ছে।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি-বিএসআইসি আয়োজিত ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
এছাড়া তিনি আরও বলেন, পুঁজিবাজারে কাঠামোগত সংস্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে। বাজারকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের দুই বড় বাধা তহবিলের অভাব ও জামানত জটিলতা দূর করতে কাজ করছে সরকার।
অর্থমন্ত্রী জানান, ৭০০ কোটি টাকার এ নতুন ফান্ড শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার একটি বড় উদ্যোগ। ভবিষ্যতে এ তহবিল আরও সম্প্রসারিত হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে গভর্নর মোস্তাফিজুর রহমান বলেন, ৩০ জুন থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হচ্ছে। গভর্নর বলেন, ‘৩০ জুনের পর পেমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠান বাংলা কিউআর কোড ছাড়া অন্য কোনো কিউআর ব্যবহার করতে পারবে না । এর মাধ্যমে ক্যাশ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা হবে বলে জানান গভর্নর

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে