Views Bangladesh Logo

আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা নয়াপল্টন কার্যালয়ে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টায় মহাসচিব অফিসে পৌঁছালে নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

তিনি বলেন, 'নয়াপল্টনের এই কার্যালয় থেকে বিএনপির সর্বাধিক আন্দোলন ও কর্মসূচি পরিচালিত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছে।'

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারি নিয়ম মেনে সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারি নিয়মকানুন, মেয়াদের হিসাব মিলিয়ে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হবে। নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন বিষয়ে তিনি বলেন, প্রার্থীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতি ও দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ