Views Bangladesh Logo

বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় শীর্ষ আন্তর্জাতিক আইন সংস্থা চায় বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে শেখ হাসিনার শাসনামলে সম্পাদিত বিদ্যুৎ খাতে বড় চুক্তিগুলো পর্যালোচনায় সহায়তার জন্য আন্তর্জাতিক স্বনামধন্য আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ করতে চায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি।

রোববার (২৪ নভেম্বর ) অন্তর্বর্তীকালীন সরকারকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে পর্যালোচনা কমিটি।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক প্রস্তাবে বলেছে, অন্যান্য অপ্রত্যাশিত ও অযাচিত চুক্তির অধিকতর বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কমিটি এমন প্রমাণ সংগ্রহ করছে, যা আন্তর্জাতিক সালিশি আইন এবং কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য পুনর্বিবেচনা বা চুক্তি বাতিল করতে পারে।

প্রস্তাবে বলা হয়, 'এটি সহজতর করতে আমরা আমাদের কমিটিকে সহায়তার জন্য এক বা একাধিক শীর্ষ মানের আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নিযুক্ত করার সুপারিশ করছি।’

প্রস্তাবে বলা হয়, কমিটি নিশ্চিত করতে চায় যে, তাদের তদন্ত যেন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং আন্তর্জাতিক আলোচনা ও সালিশের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হয়।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ