Views Bangladesh Logo

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এতে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে আরও ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ