Views Bangladesh Logo

দ্রব্যমূল্য ইস্যুতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, সরকার সেইসব উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করবে যারা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনকে (টিসিবি) আরও কার্যকর করতে উদ্যোগ নেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ